Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শাগরেদের বাড়িতে আস্তানা! এন্টালিতে প্রোমোটার খুনে ধৃত আরও ১ আততায়ী

এন্টালিতে তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার খুনে গ্রেপ্তারি বাড়ল। রবিবার হাসনাবাদ থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশ

শাগরেদের বাড়িতে আস্তানা! এন্টালিতে প্রোমোটার খুনে ধৃত আরও ১ আততায়ী
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালিতে তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার খুনে গ্রেপ্তারি বাড়ল। রবিবার হাসনাবাদ থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশ। এনিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৩। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভোলা কর (৫০)। হাসনাবাদে নিজের এক শাগরেদের বাড়িতে আত্মগোপন করেছিল সে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

অভিযোগ, ৫ মে এন্টালিতে প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালায় ভোলা। তাতে মারাত্মকভাবে জখম হন প্রোমোটার তথা তৃণমূল কর্মী তাপস নস্কর। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। সেই ক্ষতের জেরেই মাটিতে পড়ে যান তাপস। সেই সুযোগে যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এরপরেই এলাকা ছাড়ে ভোলা ও তার দুই সহযোগী। ভোলা চম্পট দেয় হাসনাবাদে। সেখানে মিঠুন মণ্ডল নামে এক শাগরেদের বাড়িতে লুকিয়ে ছিল সে। মিঠুনের নামেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, খুনে অভিযুক্ত আরও দুজন ফেরার হয় নবদ্বীপে। সেখানে অভিযান চালিয়ে শুক্রবার অভিযুক্তদের পাকড়াও করেন তদন্তকারীরা। জেরায় ধৃতদের থেকে ভোলার নাম জানতে পারেন গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে হাসনাবাদে যান গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার অফিসাররা। পাকড়াও করা হয় অভিযুক্ত ভোলাকে।
লালবাজার জানিয়েছে, তার ভিত্তিতে খুনসহ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এদিনই শিয়ালদহ আদালতে পেশ করা হয় অভিযুক্ত। ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ