দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি দিয়ে এক ছাত্রের উপর হামলা চালাল অপর এক ছাত্র। ভরদুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছে এক ছাত্র। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলাকারী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।



