Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল চার্জ দিতে গিয়ে পড়ুয়ার মৃত্যু

আবাসিক হস্টেলে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রের। আহত আর এক পড়ুয়া।

মোবাইল চার্জ দিতে গিয়ে পড়ুয়ার মৃত্যু
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবাসিক হস্টেলে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রের। আহত আর এক পড়ুয়া। শুক্রবার ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার রাধানগর বিএনএম ইনস্টিটিউশনের আবাসিক হস্টেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্রীবাস নস্কর। সে অষ্টম শ্রেণির ছাত্র। আহত হয়েছে কল্যাণ সর্দার নামে নবমের এক পড়ুয়া। পুলিশ জানিয়েছে, হস্টেলে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটি তার টেনে সংযোগ নিতে গিয়েছিল কল্যাণ। সে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রীবাস। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্রীবাসকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ