Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে ধৃত বাংলাদেশি যুবক

সূতিতে ধৃত বাংলাদেশি যুবক
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। সোমবার সন্ধ্যায় সূতির ঠাকুরপাড়া এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মহম্মদ ফেরদৌস আজিজ ওরফে মোরসালিম। তার বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। এদিন ওই যুবক ঠাকুরপাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। তা দেখেই পুলিসের সন্দেহ হয়। ওই যুবক এদেশে প্রবেশের কোনও বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। পুলিসের দাবি, চোরাচালানের উদ্দেশ্যে সে এদেশে এসেছিল বলে জেরায় স্বীকার করেছে। ধৃতকে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে নদী সাঁতরে এদেশে প্রবেশ করে সে। পাচারের সামগ্রী নিয়ে ফের ওপারে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ