Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতসকালে লোকালয়ে হাতির হানা, আতঙ্কে কাঠ গ্রামবাসীরা

সাতসকালে লোকালয়ে হাতির হানা, আতঙ্কে কাঠ গ্রামবাসীরা
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: ফের উত্তরবঙ্গে হাতির দাপট। সাতসকালে লোকালয়ে হাতির হানায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার মাথাভাঙা-২ নম্বর ব্লকে। আজ, শনিবার সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা দেখেন ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল হাতি। ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
জানা গিয়েছে, এদিন সকাল থেকে পাড়ডুবি গ্রামপঞ্চায়েত এলাকায় ১১ মাইল ও ১২ মাইল এলাকার খাটেরবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে একদল হাতি। যুদিও স্থানীয়রা দাবি করেছেন, আপাতত একটি হাতিই দেখা গিয়েছে। কিন্তু, ভু্ট্টাখেতে আরও হাতি থাকতে পারে। সকালের ঘন কুয়াশার জেরে সেগুলিকে হয়তো দেখা যাচ্ছে না।
হাতি বেরনোর খবর পেয়েই এলাকায় পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা। ঘোকসাডাঙা থানার পুলিস বাসিন্দাদের সর্তক করতে এলাকায় মাইক দিয়ে প্রচার চালাচ্ছে। হাতির ভয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ