ফের মুম্বইয়ে অগ্নিকাণ্ড। শুক্রবার বিকেলে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের বেসমেন্টে হঠাৎ করেই আগুন লেগে যায়। খবর মিলতেই তড়িঘড়ি ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, দুপুর ১টা ১০ নাগাদ বেসমেন্টে প্রথম কালো ধোঁয়া নজরে পড়ে। বান্দ্রা ইস্ট স্টেশনের ৪০ থেকে ৫০ ফুট নীচে কাঠের বিভিন্ন সরঞ্জাম, আসবাব এবং নির্মাণসামগ্রী ছিল। সেখানেই কোনওভাবে আগুন লেগে যায় বলে প্রাথমিক ধারণা। মুহূর্তে স্টেশন চত্বরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।



