Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীর সঙ্গে পরকীয়া, যুবককে মারধর করে গ্রেপ্তার স্বামী

স্ত্রীর সঙ্গে পরকীয়া, যুবককে মারধর করে গ্রেপ্তার স্বামী
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক গৃহবধূর সঙ্গে পরকীয়া। এই অভিযোগে এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছিল জনাকয়েক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে রবিবার কলকাতার সাউথ পোর্ট থানার পুলিস গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক চার জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, কোনওভাবে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন আক্রান্ত। তারপর থানায় অভিযোগ জানান। অন্যদিকে প্রহৃত যুবকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিস। অবৈধ সম্পর্ক না অন্য কোনও কারণে মারধর করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ