সংবাদদাতা, বালুরঘাট: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতেনাতে ধরলেন স্বামী। এরপর বেধড়ক মারধর করে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল। ঘটনায় গ্রেপ্তার স্বামী ও শ্বশুর। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালিপুরে। মৃতার নাম সুচিত্রা মাহাত (২৭)।
Advertisement
আট বছর আগে বাঙালিপুরের বাসিন্দা পেশায় কৃষক হেমন্ত মাহাতর সঙ্গে বিয়ে হয় পতিরামের পাইকপাড়ার প্রিয়াখণ্ডের সুচিত্রার। তাঁদের দুটি সন্তানও রয়েছে। অভিযোগ, সুচিত্রা বেশকিছুদিন ধরে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে ওই যুবক ও স্ত্রীকে একসঙ্গে হাতেনাতে ধরে ফেলে হেমন্ত। ওই যুবক পালিয়ে গেলেও স্বামী ও শ্বশুরের রোষের মুখে পড়েন সুচিত্রা। চলে লাঠি দিয়ে মারধর। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানোর অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। যার জেরে সেখানে মৃত্যু হয় সুচিত্রার। রাতে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি বাঙালিপুরে আসেন বাবা অভিরাম মাহাত। তাঁর অভিযোগ, মেয়েকে কুপিয়ে খুন করেছে জামাই ও তার বাবা। হিলি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন মৃতার বাবা। মৃতার বাবা অভিরাম মাহাত বলেন, মেয়ের খুনিদের ফাঁসির সাজা হোক। তবে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের যুক্তি তিনি মানতে চাননি।
রাতেই দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে হিলি থানার পুলিস। অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী হেমন্ত ও শ্বশুর খগেন মাহাতকে গ্রেপ্তার করেছে পুলিস। হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাতেই দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে হিলি থানার পুলিস। অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী হেমন্ত ও শ্বশুর খগেন মাহাতকে গ্রেপ্তার করেছে পুলিস। হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।



