Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত স্বামী

স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত স্বামী
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: যৌতুক হিসেবে শ্বশুরবাড়ি থেকে একটি খাট চেয়েছিলেন জামাই। অভিযোগ, সেটা দিতে না পারায় স্ত্রীকে মারধর করেন তিনি। আর তাতেই মৃত্যু হয় স্ত্রী সীতা মণ্ডলের (১৮)। এই ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর ও বউদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। তার ভিত্তিতে পুলিস সীতার স্বামীকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক।
Advertisement
জানা গিয়েছে, ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকার বাসিন্দা সীতার সঙ্গে মাস খানেক আগে বিয়ে হয় সোনারপুর থানার কালিকাপুর মুড়োগাছির বাসিন্দা অরূপ নস্করের। অভিযোগ, বিয়ের পর থেকেই নানাভাবে স্ত্রীর উপর অত্যাচার চালাতেন স্বামী। সঙ্গ দিত বাড়ির অন্য লোকজন। সীতার বাবা দিব্যকুমার মণ্ডল বলেন, বিয়ের পর পণ নিয়ে সীতার উপর ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। ওকে প্রায়ই মারধর করা হতো। বুধবার সকালে বারবার মেয়েকে ফোন করা হলেও কেউ ধরেনি।  দুপুরবেলা বাড়িতে খবর আসে যে, মেয়ের মৃত্যু হয়েছে।
সম্পর্কিত সংবাদ