Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রেডিও স্টেশনের গল্প

একসময় রমরমিয়ে চললেও কালের নিয়মে ফিকে হয়ে এসেছে রেডিওর রমরমা। বর্তমানে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে দিতে রেডিও তার একাধিপত্য হারিয়েছে। রেডিও এখন নস্টালজিয়া। এই রেডিওকে ঘিরেই স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি হয়েছে।

রেডিও স্টেশনের গল্প
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• একসময় রমরমিয়ে চললেও কালের নিয়মে ফিকে হয়ে এসেছে রেডিওর রমরমা। বর্তমানে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে দিতে রেডিও তার একাধিপত্য হারিয়েছে। রেডিও এখন নস্টালজিয়া। এই রেডিওকে ঘিরেই স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি হয়েছে। ছবির নাম ‘রেডিও ঘ্যান্ট’। দিন কয়েক আগে শহর কলকাতায় এক মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হল এই ছবি। অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সৌম্যা ট্যান্ডন। কলকাতায় এসে আপ্লুত সৌম্যা বলেন, ‘কলকাতায় আসতে আমার সবসময় ভালো লাগে। আমার মায়ের বাড়ি কলকাতায়। মনে হয় নিজের শহরে ফিরেছি। সেই শহরে আমাদের ছবির প্রদর্শনী হচ্ছে, এত মানুষ দেখছেন, সেটা খুবই ভালো লাগার বিষয়।’ একটি রেডিও স্টেশনের বন্ধ হওয়া ঘিরে এগিয়েছে ছবির গল্প। সঙ্গে রয়েছে চমক। কল্পবিজ্ঞান, অতিনাটকীয়তা এবং একজন নারীর আত্মপ্রকাশের গল্পও উঠে এসেছে চিত্রনাট্যে। এই ছবিতে এক বলিউড নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সৌম্যা। পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ নাট্টোজি।

Advertisement

পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ