Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিতাইতে কলেজের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন সঙ্গীতা  

সিতাইতে কলেজের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন সঙ্গীতা
 
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: আবারও কলেজের দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। মঙ্গলবার কলকাতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সিতাইতে দ্রুত কলেজ নির্মাণের দাবি জানান শিক্ষামন্ত্রীকে। কোচবিহারে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান বিধায়ক। 
Advertisement
দিনহাটা মহকুমায় একটিমাত্র কলেজ। সিতাই ব্লকে আরএকটি কলেজের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন হচ্ছে। ২০১২ সালে সিতাইতে কলেজের জন্য জমি চিহ্নিত করা হয়। সিতাইয়ের কোণাচাত্রায় বিকাশ চন্দ্র মেমোরিয়াল কলেজ নামে পোস্টার লাগানো হয়। জমি চিহ্নিত হলেও কলেজ তৈরির অনুমোদন মেলেনি এখনও। 
প্রতিটি নির্বাচনেই সিতাইতে নতুন কলেজ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এবারেও সিতাই উপ নির্বাচনে কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল ভোটে জয়ী হন সঙ্গীতা। এরপরই প্রস্তাবিত কলেজ তৈরির জন্য বারবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বিধায়ক। উল্লেখ্য, এবার নিয়ে চারবার মন্ত্রীর কাছে কলেজ তৈরির জন্য বিধায়ক হিসেবে সাক্ষাৎ করলেন তিনি। 
বিধায়ক বলেন, দ্রুত সিতাইতে কলেজের অনুমোদন দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি। সিতাইতে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাঁকে আমন্ত্রণও জানিয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ