Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিতাই সীমান্তে কাফ সিরাপ বাজেয়াপ্ত

সিতাই সীমান্তে কাফ সিরাপ বাজেয়াপ্ত
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক পাচারকারীকে বৃহস্পতিবার রাতে আটক করে বিএসএফ। দিনহাটার সিতাই সীমান্তে ঘটনাটি ঘটে। কুয়াশার সুযোগ নিয়ে কাফ সিরাপ পাচার করার চেষ্টা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক ভারতীয় পাচারকারীকে আটক করে বিএসএফ ২১৬ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করে। ওই পাচারকারীকে শুক্রবার সিতাই থানার পুলিসকে হস্তান্তর করে তারা। সিতাই থানা জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলার হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ