Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঁথিতে মধুচক্র থেকে নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার ২

সিঁথিতে মধুচক্র থেকে নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার ২
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঁথি থানা এলাকায় মধুচক্রের হদিশ মিলল। সেখানে অভিযান চালিয়ে এক নাবালিকাকে উদ্ধার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। বুধবার সিঁথি থানা এলাকার রাজাবাগান লেনের একটি বাড়িতে হানা দেয় গোয়েন্দা বিভাগের মানবপাচার দমন শাখা। এই ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রুমা ভট্টাচার্য ও শ্রাবন্তী কোলে। তাঁদের কাছ থেকে নগদ চার হাজার টাকাও বাজেয়াপ্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই নাবালিকাকে কোনও যৌনপল্লিতে বিক্রি করার পরিকল্পনা ছিল ধৃতদের। তাদের জেরা করে নারীপাচার চক্রের অন্য সদস্যদের সন্ধান করছেন তদন্তকারীরা। নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। তার অভিভাবকের সন্ধান চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ