Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মৎস্য ব্যবসায়ীদের মাছ চুরি করে সেগুলিই আবার বাজারে কমদামে বিক্রি! চাঞ্চল্য

মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ চুরি করে সেই মাছই আবার বাজারে বিক্রয় করার অভিযোগ। আজ, মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়নাগুড়িতে।

মৎস্য ব্যবসায়ীদের মাছ চুরি করে সেগুলিই আবার বাজারে কমদামে বিক্রি! চাঞ্চল্য
  • ২৫ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ চুরি করে সেই মাছই আবার বাজারে বিক্রয় করার অভিযোগ। আজ, মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়নাগুড়িতে। বিষয়টি জানিয়ে মৎস্য ব্যবসায়ীরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

Advertisement

জানা গিয়েছে, ময়নাগুড়ি পুরাতন বাজারে মৎস্য ব্যবসায়ীরা ব্যবসা শেষে একটি নির্দিষ্ট স্থানে বিক্রয় না হওয়া মাছগুলিকে বাক্সে রেখে দিত। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেখান থেকে মাছ চুরি যাচ্ছিল। অবশেষে আজ নতুন বাজারের মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে একটি খবর আসে। জানা যায়, একেবারেই কম দামে নানা মাছ এক ব্যক্তি বাজারে নিয়ে এসেছে। সেই খবর পেয়েই দ্রুত প্রশাসনের দ্বারস্থ হয় পুরাতন বাজারের মৎস্য ব্যবসায়ীরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস।

জানা গিয়েছে, উবল দাস নামের এক ব্যবসায়ীর ৬ কেজি শিঙ্গি মাছ, ২ কেজি কই মাছ, ১ কেজি শোল, ৩ কেজি মাগুর এবং ৩ কেজি রুই মাছ চুরি হয়েছে। নিতাই দাস নামে একজন ব্যবসায়ীর অভিযোগ, তাঁর ৫ কেজি পাবদা মাছ চুরি হয়েছে। মোহন্ত দাস নামের এক ব্যবসায়ী বলেন তাঁর মাছ কাটার বটিই না কী চুরি হয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ