Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়িতে দীর্ঘদিন রাস্তা খুঁড়ে ফেলে রাখায় ক্ষোভ

সাঁতুড়িতে দীর্ঘদিন রাস্তা খুঁড়ে ফেলে রাখায় ক্ষোভ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁওতাল অধ্যুষিত ঢেঁকশিলা সরকারপাড়া গ্রামে প্রায় তিনমাস আগে ঢালাই করার জন্য মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু তারপর সময় পেরিয়ে গেলেও ঠিকাদার সংস্থার তরফ থেকে ঢালাইয়ের কাজ করা হয়নি। ফলে রাস্তাটিতে চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে। কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে কাঁচা রাস্তা থাকার জন্য বর্ষার সময় ব্যাপক অসুবিধা হতো। তাই অসুবিধার কথা মাথায় রেখে পঞ্চায়েত ওই গ্রামের প্রায় ১০০ মিটার রাস্তা ঢালাই করার উদ্যোগ গ্রহণ করে। তাই দুর্গাপুজোর আগে বরাতপ্রাপ্ত ঠিকাদারের তরফ থেকে কাজ করার জন্য রাস্তার মাটি খোঁড়া হয়। অভিযোগ, রাস্তাটির মাটি খোঁড়ার পর আর কাজ করা হয়নি। ফলে গ্রামের বাসিন্দারা খোঁড়া রাস্তা দিয়ে কষ্ট করে চলাচল করছে।
বিষয়টি নিয়ে পঞ্চায়েতের এক আধিকারিক বলেন, বর্তমানে ঠিকাদারের তরফ থেকে ঢালাই কাজ করার জন্য বালি নেই বলে জানানো হয়েছে। তাই কাজ করা সম্ভব হয়নি। গ্রামের বাসিন্দারা বলেন, কাঁচামাল ও ঢালাই কাজের সরঞ্জাম প্রস্তুত না করে ঠিকাদার কী করে রাস্তাটি খুঁড়ে দিল। যখন কাঁচামাল পাওয়া যেত তখন রাস্তাটি খোঁড়ার কাজ করতে পারত। সাঁতুড়ি পঞ্চায়েত প্রধান হারাধন হেমব্রম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ