Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাতদিনের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ প্রশাসনের

সাতদিনের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ প্রশাসনের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোবরডাঙায় বেদখল করা সরকারি জায়গা দ্রুত দখলমুক্ত করার উদ্যোগ নিল প্রশাসন। সেজন্য সোমবার পূর্তদপ্তর, বিদ্যাধরী ক্যানাল ডিভিশনের ইঞ্জিনিয়ার, পুরসভার চেয়ারম্যান, পুলিস সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা মাপজোক করে কালীবাড়ি সংলগ্ন ওই সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। দখলমুক্ত করার নোটিস দেওয়ার পর সাতদিনের মধ্যে ওই জায়গা থেকে অস্থায়ী দোকান সরিয়ে নিতে হবে বলে জানানো হয়েছে। না হলে সেগুলি ভেঙে দেওয়া হবে বলেও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গোবরডাঙা কালীবাড়ি সংলগ্ন যশোর রোডের ধারে একটি পুকুরের ধারের সরকারি জমি দখল করে একাধিক দোকান গজিয়ে উঠেছে। প্রথমে বেড়া দিয়ে দোকান থাকলেও পরবর্তীতে কংক্রিটের দোকান হয়ে যায়। কিন্তু ক’দিন আগে ধসে যায় সাতটি দোকান। এরপর পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এদিন পুলিস, প্রশাসন এবং পুরসভা যৌথভাবে ওই জায়গায় মাপজোক করে। ওই জায়গা দখলমুক্ত করার জন্যও এদিন ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
পূর্তদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বঙ্কিম হাজরা বলেন, পূর্তদপ্তরের জায়গা জবরদখল করে প্রায় ২০-২২টি দোকান হয়েছে। এদিকে, গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, সরকারি জায়গা দখল করে ব্যবসা করা যাবে না। ওই ব্যবসায়ীরা যদি সুপার মার্কেটে আসতে চান, তাহলে পুরসভা সেই ব্যবস্থা করে দেবে।
সম্পর্কিত সংবাদ