পশ্চিম মেদিনীপুরের মোগলমারির ‘প্রত্ন-কথা’ দুর্গা আরাধনার মঞ্চে তুলে ধরেছিল ঠাকুরপুকুর এস বি পার্ক পুজো কমিটি। মণ্ডপের সঙ্গেই সাজুয্য রেখে দুর্গার প্রতিমাও অনেকটা মাটির নীচে থাকা ধ্বংসস্তূপের আদলে। চালচিত্রটি দেখলে মনে হবে ভগ্নাবিশেষ। অনবদ্য এই মূর্তি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ, রবিবার রেড রোডের কার্নিভালে অংশগ্রহণ করবে এস বি পার্ক। এরপরে নিয়ম মেনে এই প্রতিমা নিরঞ্জন হবে না। কার্নিভালের পর সেটি চলে যাবে রবীন্দ্র সরোবরে। পুজো উদ্যোক্তা সঞ্জয় মজুমদার জানিয়েছেন, মূর্তিটি রবীন্দ্র সরোবরে সংরক্ষিত থাকবে। ২০২৪ সালেও এস বি পার্কের মূর্তি সংরক্ষিত রয়েছে। টানা দু’বার দুর্গা প্রতিমা সংরক্ষিত থাকায় উচ্ছ্বসিত ক্লাবের কর্মকর্তা থেকে সদস্যরা। -ফাইল চিত্র



