Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়ক তহবিলের টাকা খরচ, কাজে অগ্রগতির নজরদারিতে বিশেষ পোর্টালের ভাবনা রাজ্যের

বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের খরচ, পরিকল্পনা, কাজের অগ্রগতিসহ নানা খুঁটিনাটি বিষয়ে নজর রাখতে বিশেষ পোর্টাল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

বিধায়ক তহবিলের টাকা খরচ, কাজে অগ্রগতির নজরদারিতে বিশেষ পোর্টালের ভাবনা রাজ্যের
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের খরচ, পরিকল্পনা, কাজের অগ্রগতিসহ নানা খুঁটিনাটি বিষয়ে নজর রাখতে বিশেষ পোর্টাল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে এনিয়ে। স্বচ্ছতা বজায় রাখতে এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচ হয় অন্যভাবে। সূত্রের খবর, একটি কেন্দ্রীয় অ্যাকাউন্ট রয়েছে দিল্লিতে। সংশ্লিষ্ট এমপির এলাকায় কোনো প্রকল্পের কাজ হয়ে গেলে তার বিল ওই পোর্টালে আপলোড করা হয়। সেটি যাচাই করে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। রাজ্যে অনেকটা এই ধাঁচেই বিধায়ক তহবিলের টাকা খরচের ভাবনা রয়েছে বলেই সংশ্লিষ্ট মহলের খবর। 

Advertisement

সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনো বিধায়ককেই এলাকা উন্নয়নের অর্থ বরাদ্দ করা হয়নি। এই অবস্থায় এলাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া থেকে শুরু করে টেন্ডার, কাজের অগ্রগতি, খরচ প্রভৃতি বিষয়ের উপর প্রত্যেক ধাপে নজরদারিই অন্যতম উদ্দেশ্য সরকারের। কোনো স্তরেই যাতে আর্থিক নয়ছয় বা বেনিয়ম না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার। অর্থদপ্তরের শীর্ষকর্তারা এই পোর্টাল তৈরি করার ব্যাপারে বেশ কয়েকবার বৈঠকও করেছেন বলে খবর। বর্তমানে সংশ্লিষ্ট বিধায়ক তাঁর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করার আগে প্ল্যান জেলা প্রশাসনের কাছে জমা দেন। তা অনুমোদিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্লকে তা পাঠানো হয়। কাজ হয়ে গেলে টাকা পেয়ে যায় ঠিকাদার সংস্থা। এই পদ্ধতিরই বদল চাইছে নতুন সরকার। নয়া ভাবনা অনুযায়ী, এই পোর্টালে যাবতীয় তথ্য আপলোড করা থাকবে। ফলে কোন এলাকায় কতটা কাজ হয়েছে, কত টাকা খরচ হল, কত পড়ে রইল সব হিসাব এক ক্লিকেই পাওয়া যাবে। এখন প্রশ্ন হল, কবে এই নতুন পোর্টাল চালু হবে? এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ স্থির হয়নি। তবে ডিসেম্বরের মধ্যেই এই ব্যবস্থার সূচনা করে দেওয়ার চেষ্টা চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ