Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নারী সুরক্ষায় নতুন অ্যাপ আনছে রাজ্য

নারী সুরক্ষায় নতুন অ্যাপ আনবে রাজ্য সরকার। এই অ্যাপে জিও ট্যাগিংয়ের সুবিধা থাকবে বলে জানালেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো মহিলা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তাঁকে নিরাপত্তা দিতে সাহায্য করবে এই অ্যাপ।

নারী সুরক্ষায় নতুন অ্যাপ আনছে রাজ্য
  • ৩০ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারী সুরক্ষায় নতুন অ্যাপ আনবে রাজ্য সরকার। এই অ্যাপে জিও ট্যাগিংয়ের সুবিধা থাকবে বলে জানালেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো মহিলা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তাঁকে নিরাপত্তা দিতে সাহায্য করবে এই অ্যাপ। যখনই কোনো মহিলা এই অ্যাপ থেকে  মেসেজ পাঠাবেন, নিকটবর্তী থানা থেকে তা গৃহীত হবে। সংশ্লিষ্ট থানা তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।  মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি থানায় যেমন মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক থাকবে, তেমনই প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা গঠিত হবে। 

Advertisement

শহরাঞ্চলের পরিচ্ছন্নতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল রাজ্য। এদিন অগ্নিমিত্রা বলেন, ‘স্বচ্ছ’ নামে একটি অ্যাপ চালু করছেন তাঁরা। আজ শনিবার সেটি চালু হওয়ার কথা। এই অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যক্তি শহর এলাকায় জমে থাকা ময়লা বা জল জমার  ছবি পাঠালে, দু’ঘণ্টার মধ্যে সেই সমস্যার সমাধান হবে। এক্ষেত্রেও অ্যাপটিতে জিও ট্যাগিং থাকবে। আপাতত দশটি পুরসভাতে পাইলট প্রকল্প চালু হচ্ছে বলে জানান তিনি। তাঁর কথায়, ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় নোংরা করা ও প্রস্রাব নিষিদ্ধ করছে রাজ্য।  এক্ষেত্রে জরিমানা করা হবে নাগরিকদের। এলাকা পরিচ্ছন্ন রাখতে সব এলাকায় ময়লা ফেলার বিন বসানোর কথা জানিয়েছেন তিনি।
স্কুলগুলিতে যাতে পরিচ্ছন্নতা বজায় রাখা যায়, তার জন্য অত্যাধুনিক টয়লেট তৈরি হবে। প্রতিটি স্কুলেই এই সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। বালিকা বিদ্যালয়গুলিতে থাকবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। টয়লেট তৈরি হবে রাস্তার ধারেও। সেখানেও ন্যাপকিন ভেন্ডিং মেশিন রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।  এদিন মন্ত্রী জানান, আপাতত তাঁরা চারটি স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা করছেন। সেগুলি গড়ে উঠবে আসানসোল, তমলুক, নবদ্বীপ ও শিলিগুড়িতে। এছাড়াও উত্তরবঙ্গে চারটি নতুন শহর তৈরি হবে বলে জানান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ