Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তেলবাহী ভেসেল দুর্ঘটনায় দূষণ ঠেকাতে ‘ম্যানেজমেন্ট প্ল্যান’ আনছে রাজ্য সরকার

‘অয়েল স্পিল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান’ তৈরি করবে নবান্ন। অর্থাৎ, পশ্চিমবঙ্গের উপকূল এলাকা বরাবর বঙ্গোপসাগরে এবং রাজ্যের নদীতে কোথাও কোনও তেল পরিবহণকারী ভেসেল দুর্ঘটনায় পড়লেও যাতে পরিবেশের ক্ষতি না হয়, তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতেই এই পরিকল্পনা করছে রাজ্য।

তেলবাহী ভেসেল দুর্ঘটনায় দূষণ ঠেকাতে ‘ম্যানেজমেন্ট প্ল্যান’ আনছে রাজ্য সরকার
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অয়েল স্পিল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান’ তৈরি করবে নবান্ন। অর্থাৎ, পশ্চিমবঙ্গের উপকূল এলাকা বরাবর বঙ্গোপসাগরে এবং রাজ্যের নদীতে কোথাও কোনও তেল পরিবহণকারী ভেসেল দুর্ঘটনায় পড়লেও যাতে পরিবেশের ক্ষতি না হয়, তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতেই এই পরিকল্পনা করছে রাজ্য। 

Advertisement

পশ্চিমবঙ্গে উপকূলের দৈর্ঘ্য প্রায় ১৫৮ কিলোমিটার। সেই সঙ্গে রয়েছে অজস্র নদী। কোথাও তেলবাহী ভেসেল দুর্ঘটনায় পড়লে প্রচুর তেল সরাসরি জলে মেশে। ব্যাপক দূষণ হয়। এই ধরনের ঘটনার কীভাবে মোকাবিলা করা হবে,  তা ঠিক করতে মুখ্যসচিব মনোজ পন্থকে মাথায় রেখে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় মোকাবিলা, জনস্বাস্থ্য কারিগরি, মৎস্য, সেচ, ক্ষুদ্র সেচ, পরিবহণ, স্বরাষ্ট্র, পরিবেশ, শ্রম সহ একাধিক দপ্তরের সচিবও রয়েছেন এই কমিটিতে। এই সমস্ত দপ্তরের সচিবের পাশাপাশি কোস্ট গার্ড এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের আধিকারিকদের নিয়ে শুক্রবার কমিটির প্রথম বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই ঠিক হয়েছে, ‘অয়েল স্পিল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান’ তৈরি করা হবে। এদিন অবৈধ বালি খাদান রুখতেও জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব। বালির অবৈধ কারবারিদের জন্য একাধিক সেতুর ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই এ বিষয়ে জেলাশাসকদের অগ্রাধিকার সহকারে পদক্ষেপ করতে বলা হয়েছে। সেই সঙ্গে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মাধ্যমে আসা প্রস্তাব অনুযায়ী যেসব কাজ হাতে নেওয়া হবে, তার দরপত্র ডাকার প্রক্রিয়াও এগিয়ে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

সম্পর্কিত সংবাদ