Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শুরু হল

শ্যুটিং শুরু হল
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

‘কিং’ ছবির অপেক্ষায় দিন গুনছেন প্রত্যেক শাহরুখ অনুরাগী। ২০২৩ সালে শেষবার তাঁর নতুন ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়। সৌজন্যে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। তারপর থেকে বাদশার পরের ছবির অপেক্ষায় দর্শক। তবে এবার অপেক্ষার অবসান। শোনা যাচ্ছে, আগামী ১৮মে থেকে শুরু হবে ‘কিং’ ছবির শ্যুটিং। এই ছবিতে শাহরুখের বিপরীতে থাকবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শাহরুখ-দীপিকা জুটির ছবি বলি পাড়ায় অন্যতম হিট ফর্মুলা। তাই এই ছবিতেও এই জুটিকেই ফিরিয়ে আনা হল। গত বছর সেপ্টেম্বরে মা হয়েছেন অভিনেত্রী। তাই নিজেকে পর্দার উপযুক্ত করে তুলতে সময় লাগছিল দীপিকার। তবে শরীরচর্চার মাধ্যমে এখন ফিট রয়েছেন নায়িকা। অবশেষে ‘কিং’ ছবির জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। অন্যদিকে, এই ছবির হাত ধরে ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। থাকবেন অভিনেতা আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলওয়াত, অভয় ভর্মা। খলচরিত্রে দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চনকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ