Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শুরু

মুক্তির অপেক্ষায় আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘থামা’। এই মুহূর্তে জোর কদমে এই ছবির প্রচার করছেন তাঁরা। শোনা যাচ্ছে, এর মাঝেই পরের ছবির কাজ শুরু করতে চলেছেন অভিনেতা।

শ্যুটিং শুরু
  • ২০ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

• মুক্তির অপেক্ষায় আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘থামা’। এই মুহূর্তে জোর কদমে এই ছবির প্রচার করছেন তাঁরা। শোনা যাচ্ছে, এর মাঝেই পরের ছবির কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে আয়ুষ্মানের। সুরজ বরজাতিয়া পরিচালিত এই সিনেমাটি রোমান্টিক কমেডি ঘরানার। আগামী ১ নভেম্বর থেকেই এই ছবির জন্য শুরু হবে শ্যুটিং। আরও একটি সিনেমা আয়ুষ্মানের হাতে রয়েছে। সেটি ‘পতী পত্নী অউর উও’। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। তাঁরা সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিং। সম্প্রতি ছবির ঘোষণা হয়েছে। আগামী বছর ৪ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। তবে ‘থামা’ আয়ুষ্মানের কাছে ‘অগ্নিপরীক্ষা’। কারণ তাঁর শেষ কয়েকটি ছবি বক্স অফিসে ভালো ফল করেনি। ফলে এই সিনেমার দিকে নজর রাখছে ইন্ডাস্ট্রি। পাশাপাশি সোশ্যাল-কমেডি ঘরানায় আয়ুষ্মানের পারফরম্যান্স সর্বস্তরে প্রশংসিত হয়েছে আগেও। থ্রিলারেও তিনি ভালো। তবে হরর কমেডিতে তাঁর অভিনয় দেখার জন্যও মুখিয়ে সকলে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ