সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার রাতে পুলিস সূতিতে ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শিবু সিংহ(২৯)। তাঁর বাড়ি সূতি থানার মানিকপুরে। জানা গিয়েছে, শিবুবাবু পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তাঁর বাড়িতে স্ত্রী ও বছর পাঁচেকের একটি ছেলে রয়েছে। গত কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে ওই যুবকের মনোমালিন্য চলছিল। পরিবারের সদস্যদের দাবি, অশান্তির জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
সূতি থানার পুলিস জানিয়েছে, মূলত পারিবারিক অশান্তির কারণেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের আত্মীয় মিন্টু রায় বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। রাতে ও এই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টি সকালে সবার নজরে আসে।
অন্যদিকে, মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের গনকরে আমবাগান থেকে পুলিস এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সবুজ সরকার(১৭)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার গনকর গ্রামে। বাড়ির কোনও কাজকর্ম না করায় পরিবারের লোকজন তাকে সামান্য বকাবকি করেন। অভিমান করে সে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতেও সে ঘরে ফেরেনি। পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত বিস্তর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আমগাছ থেকে ঝুলতে দেখে। মৃতের বাবা স্বপন সরকার বলেন, ছেলের খুব জেদ ছিল। ও যা বলত তাই করত। এদিকে বাড়ি তৈরির কাজ চলছে। ও সেসব কিছুই দেখত না। একমাত্র ছেলে বলে ওকে কিছু বলতাম না।