Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ষড়যন্ত্রের বিরুদ্ধে আদিবাসীদের সভা

ষড়যন্ত্রের বিরুদ্ধে আদিবাসীদের সভা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আদিবাসীদের মধ্যে পদবি নিয়ে গণ্ডগোল তৈরি করছে কিছু মানুষ। তারা রটাচ্ছে যে, কিছু পদবির মানুষ আদিবাসী নয়। আদিবাসীদের মধ্যে নাকি এমন পদবি হয় না। ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সুন্দরবন বীরসা মুণ্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সদস্যরা সন্দেশখালি ১ বিডিও, ন্যাজাট থানা ও বিএলএলআরও দপ্তরে ডেপুটেশন দিলেন। বিক্ষোভকারী আদিবাসীদের দাবি, সন্দেশখালি ১ ব্লকের কিছু আদিবাসী সম্প্রদায়েরই মানুষ সন্দেশখালির দুটি ব্লকের আদিবাসী মানুষদের মধ্যে বিভেদ ও বিতর্ক তৈরি করেছে। এর প্রতিবাদেই  ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি থানা সংলগ্ন এলাকায় ধিক্কার সভাও হয়। উপস্থিত ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত, আদিবাসী উন্নয়ন সমিতির কর্মকর্তা অশ্বিনী মাহাত, মানস মাহাত প্রমুখ। বিধায়ক বলেন, কিছু অসাধু মানুষ পদবি নিয়ে আদিবাসীদের মধ্যেই লড়াই বাঁধাতে চাইছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ