Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুস্থায়ী উন্নয়নে গ্রিন কম্পিউটিং প্রয়োজন,  মত বিশেষজ্ঞদের

সুস্থায়ী উন্নয়নে গ্রিন কম্পিউটিং প্রয়োজন,  মত বিশেষজ্ঞদের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশ তথা আগামীকে বাঁচাতে দরকার স্থায়ী উন্নয়ন। সেই স্থায়ী উন্নয়নের লক্ষ্যে শক্তি, সম্পদসহ প্রাকৃতিক নানাদিকে নজর দেওয়ার কথা বিশেষজ্ঞরা বলে থাকেন। শুক্রবার বিধাননগর কলেজে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে আকাশবাণী একটি সেমিনারের আয়োজন করেছিল। প্রচলিত শক্তির বিকল্পের কথা এই সেমিনার থেকে উঠে এল। তেমনই, এক পড়ুয়ার প্রশ্ন মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গ্রিন কম্পিউটিং বা সাস্টেইনবল কম্পিউটিং কীভাবে করা যায়? কলেজ পড়ুয়ার প্রশ্নে অধ্যাপকরাও উচ্ছ্বসিত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর কলেজের অধ্যক্ষ সৌরভ চক্রবর্তী, অধ্যাপক শান্তিপদ গণ চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় অংশ নেন পশ্চিমবঙ্গ বায়ো ডাইভার্সিটি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অশোককান্তি সান্যাল, বিধাননগর কলেজের বটানির বিভাগীয় প্রধান শান্তনু সাহা ও অনির্বাণ দত্ত। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার গ্রিন কম্পিউটিংয়ের প্রশ্নে অনির্বাণবাবু বলেন, অত্যন্ত ভালো প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিষয়গুলোকে নিজের মতো কাস্টমাইজ করলে তা গোটা প্রক্রিয়াকে দ্রুত করে তোলে। এর পাশাপাশি সুস্থায়ীও হয়। অশোককান্তি সান্যাল বিকল্প ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এখন সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে অনেক স্টার্টআপ কোম্পানি শুরু হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ