সংবাদদাতা, সিউড়ি: পাথরচাপুরি মেলায় যাতে কোনও বিশৃঙ্খলা বা বিপদ না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে বার্তা দিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বৃহস্পতিবার সিউড়ির ডিআরডিসি সভাকক্ষে এই মেলার প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে বিধায়ক ছাড়াও অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, সিউড়ি-১ ও রাজনগরের বিডিও, পুলিস, দমকল, পিএইচই, বিদ্যুৎ বণ্টন সংস্থা সহ নানা দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেইসঙ্গে পাথরচাপুড়ি মেলা কমিটির সদস্য ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা হাজির ছিলেন।
Advertisement
২৩-২৯মার্চ সিউড়ি থানার পাথরচাপুড়িতে দাতা সাহেবের মাজারে উরস উপলক্ষ্যে এই মেলা হবে। এই প্রাচীন মেলায় প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থী আসেন। তাই পুণ্যার্থীদের সুবিধার জন্য এই মেলার আয়োজনে জেলা প্রশাসন সহযোগিতা করে।
জেলা প্রশাসন জানিয়েছে, এই মেলার সময় অনেকটা গরম পড়ে যায়। এবার কিছুটা আগে থেকেই গরম আবহাওয়া দেখা দিয়েছে। ফলে মেলার সময় পানীয় জলের অভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য মেলায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখতে পিএইচইকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবছর সেখানে একটি অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি হয়। সেখানেই মেলায় আসা বাস, বড় গাড়ি পার্কিং করা হয়। কিন্তু এবার বাসস্ট্যান্ড করার জায়গা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। কারণ ওই জায়গা একজনের ব্যক্তিগত সম্পত্তি। তাই সেখানে বাসস্ট্যান্ড করা যাবে কিনা, না করা গেলে বিকল্প কী ব্যবস্থা হবে-তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
পাথরচাপুড়ির মাজার লাগোয়া কিছু রাস্তাও বেহাল হয়ে পড়েছে। মেলার আগে সেসব রাস্তা কীভাবে তাড়াতাড়ি সংস্কার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। মেলা ও মাজার প্রাঙ্গণে অস্থায়ী শৌচাগারের পাশাপাশি স্থায়ী শৌচাগার তৈরির প্রস্তাবও বৈঠকে তোলা হয়।
সিউড়ির বিধায়ক মেলা নিয়ে জেলা প্রশাসনকে একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এটি খুব পুরনো মেলা। এখানে প্রতিবছর হাজার হাজার মানুষ আসেন। কুম্ভমেলায় যে অঘটন ঘটেছে, সেরকম কিছু যাতে এখানে না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এবার উত্তরপ্রদেশে কুম্ভ মেলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মেলায় শুধু ভিআইপিদের কথা ভাবলে হবে না। সেখানে আসা সমস্ত মানুষের কথা ভাবতে হবে। মেলা কমিটির সদস্যদের বলেছি, শুধু কমিটিতে থাকলে হবে না। নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে।