নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন তিনি। এমনকী প্রতিবাদের মশাল হাতে নিয়ে নারী সুরক্ষার দাবিতে গলাও ফাটিয়েছিলেন। এহেন ‘প্রতিবাদী’রই চূড়ান্ত যৌন লালসার শিকার এক ষোড়শী। পড়শি মাধ্যমিক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ওই বৃদ্ধ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানা এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পরিতোষ সরকার (৬৭)। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
আর জি কর ইস্যুতে জাস্টিস চেয়ে পথে নেমেছিলেন সমাজের বিভিন্নস্তরের মানুষ। মানববন্ধন থেকে দ্রোহের কার্নিভাল, রাত ও ভোর দখলের মতো বিভিন্ন কর্মসূচি হয়েছে এলাকায় এলাকায়। সেভাবেই বসিরহাট মহকুমার হাসনাবাদেও মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। তাতে সক্রিয়ভাবে শামিল হন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী পরিতোষবাবু। নারী সুরক্ষার দাবিতে পথে নামা এহেন প্রতিবাদীর বিরুদ্ধেই উঠল ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার কেউই বাড়িতে ছিলেন না। সকাল থেকেই বিষয়টি নজরে রেখেছিলেন পরিতোষ। দুপুরে খাওয়া দাওয়ার পর একাই বাড়িতে ছিল ওই কিশোরী। সেসময় পাশের দু’টি ছাদ ডিঙিয়ে কিশোরীর বাড়িতে প্রবেশ করেন তিনি। বাড়িতে একাকী পেয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি কাউকে বললে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন পরিতোষ। সন্ধ্যায় কিশোরীর বাবা-মা বাড়িতে ফিরে দেখেন মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত। চোখ ছল ছল করছে। বারবার তাঁরা জানতে চান, কী হয়েছে? বহু জোরাজুরির পর পড়শি দাদু পরিতোষের কুকীর্তির কথা সামনে আনে কিশোরী। তা শুনে পরিবারের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। তখনই তাঁরা হাসনাবাদ থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। বসিরহাট পুলিস জেলার পুলিস সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ বৃহস্পতিবার নির্যাতিতা কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে।
স্থানীয়রা বলেন, বৃদ্ধ পরিতোষের পুত্র ও পুত্রবধূ কলকাতার একটি সুপার স্পেশালিটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর পর কার্যত ‘নব্য বিপ্লবী’ হয়ে উঠেছিলেন পরিতোষ। বিভিন্ন জায়গার প্রতিবাদে তাঁকে নেতৃত্ব দিতেও দেখা গিয়েছে। আর তাঁরই যৌন লালসার শিকার এক ১৬ বছরের কিশোরী, ভাবতেই অবাক লাগছে! এদিকে কিশোরীর মা বলেন, ‘আমরা বাড়িতে ছিলাম না। আর সেই সময়েই মেয়েকে ধর্ষণ করা হয়। বাড়ি ফিরে মেয়েকে একটু অন্যরকম লাগছিল। তাতেই আমাদের সন্দেহ হয়। আমরা জাস্টিস চাই। অভিযুক্ত পরিতোষের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’