Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাসপেনশনের প্রতিবাদ উত্তরবঙ্গ মেডিক্যালে

সাসপেনশনের প্রতিবাদ উত্তরবঙ্গ মেডিক্যালে
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার প্রতিবাদে আন্দোলনে নামল উত্তরবঙ্গ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের মেডিক্যাল সার্ভিস সেন্টার। শনিবার বিকেলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ গেটের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে।  আর জি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এককভাবে দোষী সাব্যস্ত করার রায়ে তারা খুশি নয়।  সংগঠনের সভাপতি শাহরিয়ার আলম বলেন, মেদিনীপুরের ডাক্তারদের সাসপেন্ড করার সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। স্যালাইন কাণ্ডে দোষীদের  আড়াল করতেই চিকিৎসকদের বলির পাঁঠা করা হয়েছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন করার প্রতিহিংসা থেকে রাজ্য সরকারের এই পদক্ষেপ। পাশাপাশি আর জি কর কাণ্ডে একা সঞ্জয় জড়িত নয় বলে দাবি করেন শাহরিয়ার আলম। তিনি বলেন, এর সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। তাদের প্রত্যেককে তদন্তে এনে কঠিন সাজা দিতে হবে। এই দুই দাবিতে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ