Bartaman Logo
২৭ মে, ২০২৬

সাসপেন্ড হলেন ২ জেল আধিকারিক

সাসপেন্ড হলেন ২ জেল আধিকারিক
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: সম্ভলে হিংসার ঘটনায় অভিযুক্ত পুলিস কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিরোধীরা। কিন্তু উত্তরপ্রদেশ সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। এরইমধ্যে ওই ঘটনায় ধৃতদের সঙ্গে সমাজবাদী পার্টি (সপা) নেতাদের দেখা করতে দিয়ে বিপাকে পড়লেন মোরাদাবাদ জেলা সংশোধনাগারের কয়েকজন আধিকারিক। জেলার বিক্রম সিং যাদব ও ডেপুটি জেলার প্রবীণ সিংকে সাসপেন্ড করল যোগী সরকার। পাশাপাশি সংশোধনাগারের সুপারিন্টেনডেন্ট পি পি সিংয়ের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার জেলে অভিযুক্তদের সঙ্গে দেখা করেছিল সপার একটি প্রতিনিধি দল।
Advertisement
সম্পর্কিত সংবাদ