Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সংস্কারের পর  স্বরূপনগরে কাঠের সেতুর উদ্বোধন

সংস্কারের পর  স্বরূপনগরে কাঠের সেতুর উদ্বোধন
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘ প্রতীক্ষার পরে সংস্কার হয়েছে স্বরূপনগরের বয়ারঘাটা কাঠের সেতুর। নতুন রূপে সজ্জিত সেতুটির উদ্বোধন হল বুধবার। স্বস্তির নিঃশ্বাস ফেললেন এলাকাবাসী। পঞ্চায়েত ভোটের আগে স্বরূপনগরের সীমান্তবর্তী বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের বয়ারঘাটায় সোনাই নদীর উপরে কাঠের সেতুটি বেহাল হয়ে পড়ে। সেই সেতু পেরতে গিয়ে নদীতে পড়ে কয়েকজন আহতও হয়েছিলেন।
Advertisement
জানা গিয়েছে, এই কাঠের সেতুটি সীমান্ত এলাকার তিনটি পঞ্চায়েতের লক্ষাধিক মানুষের যাতায়াতের ক্ষেত্রে জরুরি। বালতি চিতুরি এবং আমুদিয়া সহ দশটি গ্রামের মানুষ এর উপরে নির্ভর করে। তাই স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের নানা মহলে একাধিকবার জানানোর পরে অবশেষে সংস্কার হয় সেতুটির। এদিন নতুন রূপে তার উদ্বোধন হল। উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ ইলিয়াস, শেখর দাস প্রমুখ। স্থানীয় বাসিন্দা কামাল গাজি বলেন এত দিন প্রায় দশ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। সাঁকো তৈরি হওয়ায় উপকৃত হয়েছে বহু মানুষ। তবে কংক্রিটের সেতু তৈরি হোক, এটাই এলাকাবাসীদের দাবি। 
সম্পর্কিত সংবাদ