Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১ জুন থেকে শুরু সেনায় ভর্তির লিখিত পরীক্ষা, অ্যাডমিট কার্ড না পেলে কী করবেন?

বহু যুবকের কাছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া স্বপ্নের মতো

১ জুন থেকে শুরু সেনায় ভর্তির লিখিত পরীক্ষা, অ্যাডমিট কার্ড না পেলে কী করবেন?
  • ২৭ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

কলকাতা, ২৭ মে: বহু যুবকের কাছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া স্বপ্নের মতো। আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে নিয়োগের অনলাইন লিখিত পরীক্ষা। যা চলবে ১২ জুন পর্যন্ত। পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে। লিখিত পরীক্ষায় পাশ করলে তবে মিলবে রিক্রুটমেন্ট র‍্যালিতে যোগ দেওয়ার ডাক। যোগ্যরা অগ্নিপথ স্কিম বা রেগুলার ক্যাডারে চাকরি পাবেন। সেই বিষয়ে বিশদ তথ্য নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের। 

Advertisement


কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের আরো সাতটি শহরে অনুষ্ঠিত হতে চলেছে সেনাবাহিনীর এবছরের অনলাইন কমন এনট্রান্স পরীক্ষা। শহরগুলি হল আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, পশ্চিম মেদিনীপুর এবং শিলিগুড়ি। গত ১০ এপ্রিল শেষ হয়ে গিয়েছে সেনাবাহিনীতে নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া। পরীক্ষার্থী www.joinindianarmy.nic ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পরেও যাঁরা অ্যাডমিট কার্ড পাননি, তাঁদের নিকটবর্তী আর্মি রিক্রুটমেন্ট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে এই অফিস থেকেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ