Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সংস্কারের দাবিতে চার ঘণ্টা রাস্তা অবরোধ

সংস্কারের দাবিতে চার ঘণ্টা রাস্তা অবরোধ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: বেহাল রাস্তা মেরামতের দাবিতে শনিবার সকাল ১০টা থেকে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোড়ে রাস্তা অবরোধ করেন টোটোচালকরা। চার ঘণ্টা ধরে অবরোধ চলার পর পুলিসের আশ্বাসে তা উঠে যায়। অবরোধের জেরে মালবাজার থেকে বড়দিঘি যাওয়ার রাজ্য সড়কে বহু গাড়ি আটকে পড়ে। ফলে ভোগান্তিতে পড়তে হয়। টোটো চালকদের অভিযোগ, মালবাজার থেকে বড়দিঘি যাওয়ার ১২ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এর আগেও এই বেহাল রাস্তা মেরামতের দাবিতে অবরোধ করা হয়েছিল। প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামত করে দেওয়ার আশ্বাস দিলেও কাজ হয়নি। এদিকে বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। যানবাহনের ক্ষতিও হচ্ছে। কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই। তাই বাধ্য হয়ে এদিন তাঁরা প্রধান মোড়ে অবরোধ করেন।  
Advertisement
এলাকার শিক্ষক তরুণ সূত্রধর, সুদীপ বণিক প্রমুখ বলেন, রাস্তাটি অবিলম্বে তৈরি করা প্রয়োজন। প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। মাল থানার আইসি সৌম্যজিত মল্লিক বলেন, আমরা অবরোধকারীদের বুঝিয়ে তুলে দিয়েছি।
উল্লেখ্য, মালবাজার থেকে  লাটাগুড়ি যাওয়ার বিকল্প রাস্তা হিসেবে পূর্তদপ্তরের এই রাজ্য সড়ক ব্যবহার করে থাকেন বহু মানুষ। কুমলাই ও তেশিমলা পঞ্চায়েতের বাসিন্দারা এই পথেই মালবাজার শহরে আসা যাওয়া করেন। প্রসূতি মা সহ রোগী, স্কুল পড়ুয়া সকলেই এই রাস্তা ধরে যাতায়াত করেন। কুমলাই ও তেসিমলা পঞ্চায়েতের বাসিন্দাদের মালবাজার শহরের সঙ্গে যোগাযোগের মূল রাস্তা এটি। অথচ এই রাস্তাটিই দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এর আগেও রাস্তা অবরোধ করা হলেও কোনও কাজ হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ