নয়াদিল্লি: সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। বুধবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। ঘটনাস্থল থেকে মিলেছে দু’পাতার আধপোড়া সুইসাইড নোট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবকের নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। সংসদ ভবনের উল্টোদিকে রেলওয়ে ভবনের সামনে এই ঘটনায় খবর সাড়ে তিনটে নাগাদ পায় দমকল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। মোতায়েন নিরাপত্তারক্ষীরা আগুন নিভিয়ে যুবককে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যায়।



