নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের একটি অডিও ক্লিপ ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। এক সদস্যার নাম করে পঞ্চায়েতের এক কর্মীকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে সাংসদের বিরুদ্ধে। সেই অডিও ক্লিপিং সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে। তার জেরে হাজিপুর পঞ্চায়েতের এক সদস্যা শনিবার রাতে গোঘাট থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। পুলিস জানিয়েছে, একটি অভিযোগ হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
ওই পঞ্চায়েত সদস্যা বলেন, আমাদের পঞ্চায়েতের এক কর্মীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। ওই কথাবার্তায় পঞ্চায়েতে আমার পদের নাম ব্যবহার করে সাংসদ কুমন্তব্য করে হুমকি দিয়েছেন। তারজন্য আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। সম্মানহানিও হয়েছে। তাই থানার দ্বারস্থ হয়েছি। ঘটনার কথা দলকেও জানিয়েছি।
যদিও এই প্রসঙ্গে সংসদ সদস্য কোনও মন্তব্য করতে চাননি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ কটাক্ষ করে বলেন, এটাই তৃণমূলের থ্রেট কালচার।
যদিও এই প্রসঙ্গে সংসদ সদস্য কোনও মন্তব্য করতে চাননি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ কটাক্ষ করে বলেন, এটাই তৃণমূলের থ্রেট কালচার।



