Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংসদ তহবিলে নবরূপে সজ্জিত ‘কলতান’ প্রেক্ষাগৃহের উদ্বোধন

সাংসদ তহবিলে নবরূপে সজ্জিত ‘কলতান’ প্রেক্ষাগৃহের উদ্বোধন
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: উম-পুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাবড়ার কলতান প্রেক্ষাগৃহ। এটি সংস্কারের জন্য তহবিল থেকে ৯০ লক্ষ টাকা দিয়েছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এক বছর ধরে এটির সংস্কারের পর মঙ্গলবার নবরূপে কলতান প্রেক্ষাগৃহের দ্বারোদ্ঘাটন করলেন সাংসদ। এদিন অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহাকে সংবর্ধনাও দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। পাশাপাশি পুরসভা ও হাবড়া থানার উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকেও দুর্গা, কালী, জগদ্ধাত্রী পুজো, ঈদ অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা নিয়ে শহরের ৩৫টি ক্লাবকে পুরস্কৃত করা হয়।
Advertisement
সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, কলতান প্রেক্ষাগৃহ গত উম-পুন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাংসদ তহবিলের ৯০ লক্ষ টাকায় ফের প্রেক্ষাগৃহটি নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। এই অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা উপস্থিত ছিলেন। অন্যদিকে, এদিন সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা বলেন, ভারতের সম্পর্কে বাংলাদেশের কট্টরপন্থীদের মন্তব্যকে কোনও গুরুত্ব না দেওয়াই উচিত। ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ইন্টেলিজেন্স আরও শক্তিশালী হওয়া উচিত। রাজ্যকেও একসঙ্গে কাজ করতে হবে। তবেই সমস্যার সমাধান হবে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ