নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার তৃণমূলের সঙ্গে বিজেপির বাগযুদ্ধে উত্তপ্ত হল লোকসভা। বিবাদে জড়ান তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নিত্যানন্দ রাই। ডিজাস্টার ম্যানেমেন্ট (সংশোধনী) বিলের আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা হচ্ছে বলে সরব হন কল্যাণ। সিন্ধিয়াকে ব্যক্তিগত আক্রমণও করে বসেন। প্রতিবাদ জানান সিন্ধিয়া। পরে ক্ষমা চেয়ে নেন তৃণমূল সাংসদ। বলেন, কাউকে আঘাত করতে চাইনি। তবে ক্ষুব্ধ সিন্ধিয়া জানিয়ে দেন, তিনি ক্ষমা মানছেন না।



