১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ‘রামায়ণ: দ্য লেজেন্ড অব প্রিন্স রাম’। ভারত ও জাপানের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটি দেখানো হবে সংসদে। রবিবার ছবি পরিবেশক সংস্থা গিক পিকচার্স জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি সিনেমাটি সংসদ ভবনে প্রদর্শিত হবে। জানা গিয়েছে, সেই বিশেষ প্রদর্শনে অংশ নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়াও থাকবেন সাংস্কৃতিক দপ্তরের কর্মকর্তারা।



