Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ

সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার সকালে ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় একটি সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম সুভাষচন্দ্র ঘোষ (৬২)। তিনি পুরসভার অ্যাম্বুলেন্সের চালক ছিলেন। ওই সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই থাকতেন তিনি। এদিন তিনি ঘরের দরজা না খোলায় স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীরা এসে ডাকাডাকি করেন। পরে তাঁর মৃতদেহ ঘরের মধ্যেই পাওয়া যায়। খবর দেওয়া হয় জগদ্দল থানার পুলিসকে। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ