Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরস্বতী পুজোর দিনেই ‘হাতছাড়া’ প্রেমিকা, অভিমানে আত্মঘাতী যুবক

সরস্বতী পুজোর দিনেই ‘হাতছাড়া’ প্রেমিকা, অভিমানে আত্মঘাতী যুবক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেনটাইন্স ডে। কিন্তু, সেইদিনেই ‘হাতছাড়া’ হয়ে যান প্রেমিকা! তিনি বাসন্তী রংয়ের শাড়ি পরে অন্য এক যুবকের হাত ধরে ঘুরছিলেন! দূর থেকে তা দেখেই অভিমান হয়েছিল প্রেমিকের। এনিয়ে দু’জনের মধ্যে অশান্তিও হয়। আর সেই অভিমান থেকেই আত্মঘাতী হলেন এক যুবক। বুধবার নিজের বাড়িতে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রলয় সাহা (২০)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
জানা গিয়েছে, হাবড়ার শ্মশান মোড় এলাকার বাসিন্দা প্রলয় সাহা একটি গ্যারাজে কাজ করতেন। স্থানীয় এক যুবতীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল প্রায় চার বছর ধরে। মাঝেমধ্যে ওই যুবতী প্রলয়দের বাড়িতেও আসতেন। কিন্তু সরস্বতী পুজোর দিন সেই প্রেমিকাকে অন্য এক যুবকের সঙ্গে ঘুরতে দেখে প্রলয় হতাশ হয়ে পড়েন। বুধবার কাজে না গিয়ে বাড়ির সকলের অজান্তে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানার পরেই তড়িঘড়ি প্রলয়কে উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে আসেন হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা প্রলয়কে মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে মৃতের জামাইবাবু বিধান কর্মকার বলেন, সরস্বতী পুজোর দিন প্রেমিকাকে অন্যের সঙ্গে ঘুরতে দেখার জেরেই আত্মঘাতী হয়েছে প্রলয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ