Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরস্বতী পুজো ও বিসর্জন পর্ব মিটতেই কালনায় সাফাই অভিযান পুরসভার

সরস্বতী পুজো ও বিসর্জন পর্ব মিটতেই কালনায় সাফাই অভিযান পুরসভার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: ছ’দিন ধরে চলা ঐতিহ্যবাহী সরস্বতী পুজোয় হাজার হাজার মানুষের ভিড়ে কালনা শহরে আবর্জনা জমে ছিল। পুজো মিটতেই শহরে বিশেষ সাফাই অভিযান শুরু করেছে পুরসভা। বিসর্জন পর্ব মিটতেই ভাগীরথী নদীর ঘাটগুলিতে সাফাই অভিযান চলছে। নদী থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ চলছে। শুক্র ও শনিবার শহর ও নদীঘাটে সাফাই অভিযানের নেতৃত্ব দেন পুরসভার কাউন্সিলার অনিল বসু।
Advertisement
কালনা শহরে ১৮টি ওয়ার্ড। শহরজুড়ে শতাধিক সরস্বতী পুজো হয়। এবার সরস্বতী পুজোয় অতীতের রেকর্ড ভেঙে জনস্রোত আছড়ে পড়ে। ছ’দিন ধরে চলা পুজো উৎসব ও বিসর্জন পর্বে শহরজুড়ে কয়েকশো ফাস্টফুডের দোকান ছিল। এছাড়াও নানা রকমারি দোকান পসরা সাজায়। যা থেকে শহরে আবর্জনা জমে। পুজো ও বিসর্জন পর্ব মিটতেই শুক্রবার থেকে শহর পরিষ্কার করতে পুরসভার শতাধিক সাফাইকর্মী ময়দানে নামেন। ভাগীরথী নদীর মহিষমর্দিনী ঘাট, মিলিটারি ঘাট সহ কয়েকটি ঘাটে চলে বিসর্জন পর্ব। বিসর্জন ঘাটে পুজোর ফুল, বেলপাতা ফেলার জন্য ছিল ব্যবস্থা। বৃহস্পতিবার ও শুক্রবার বিসর্জন পর্ব মিটতেই সাফাই করা হল। অনিলবাবু বলেন, এমনিতে শহর জঞ্জালমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ সমস্ত জায়গায় ভ্যাটের ব্যবস্থা করা হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষ্যে শহরে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় ও খাবার সহ রকমারি দোকানের আবর্জনা জমেছিল। সকাল থেকেই কর্মীরা তা পরিষ্কার করছেন। শহর জঞ্জালমুক্ত রাখাই আমাদের লক্ষ্য। 
Advertisement
সম্পর্কিত সংবাদ