Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সারের দোকানে অনিয়ম ধরলেন জেলাশাসক, দোকান সিলের নির্দেশ

বৃহস্পতিবার দুপুরে মালদহের গাজোলের একটি সারের দোকান পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সেখানে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, মালদহ জেলা কৃষিদপ্তরের উপ অধিকর্তা দিবানাথ মজুমদার, গাজোল ব্লক সহ কৃষি অধিকর্তা মাসিদূর রাকিব, গাজোল থানার আইসি আশিস কুণ্ডু। তাঁরা ওই সারের দোকানে দীর্ঘ সময় মালিক এবং কর্মীদের সঙ্গে কথা বলেন

সারের দোকানে অনিয়ম ধরলেন জেলাশাসক, দোকান সিলের নির্দেশ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার দুপুরে মালদহের গাজোলের একটি সারের দোকান পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সেখানে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, মালদহ জেলা কৃষিদপ্তরের উপ অধিকর্তা দিবানাথ মজুমদার, গাজোল ব্লক সহ কৃষি অধিকর্তা মাসিদূর রাকিব, গাজোল থানার আইসি আশিস কুণ্ডু। তাঁরা ওই সারের দোকানে দীর্ঘ সময় মালিক এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। লাইসেন্স সহ সারের নানা বিষয়ে একাধিক প্রশ্ন করেন। দোকানে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ দেন। পাশাপাশি জেলাশাসক ওই দোকানের গুদাম ঘরে হানা দেন। দোকানে লাইসেন্স ছাড়া কীটনাশক বিক্রির অনিয়ম চোখে পড়ায় ঘটনাস্থলেই দোকান সিল করার নির্দেশ দেন জেলাশাসক। এনিয়ে ওই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে। পাশাপাশি স্থানীয়রা জেলাশাসককে গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনের আর্জি জানান। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, গাজোলে একটি সারের দোকানে লাইসেন্স ছাড়া কীটনাশক বিক্রি হচ্ছে। স্টকে গরমিল পাওয়া গিয়েছে। দোকান সিল করার করার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন অনিয়ম থাকবে, দোকান খোলা যাবে না। 
Advertisement
ওই সারের দোকানের মালিক বিশ্বনাথ ঝা বলেন, কিছু কীটনাশক বিক্রির লাইসেন্স ছিল না। প্রশাসন কী করবে আমরা জানি না। জেলাশাসক এর আগে আমার দোকানে কোনওদিন আসেননি। এবার প্রথম এলেন। এর আগে ব্লকের আধিকারিকরা এসেছিলেন। আমরা সাত দিন সময় চেয়েছিলাম। সিলের বিষয়টি শুনেছি। কী করব কিছুই বুঝতে পারছি না। এদিন গাজোলের ওই দোকান ছাড়াও জেলাশাসক করকচ, আমসোল, ইচাহারে ঢুঁ দেন। সেখানে একটি রেশন দোকান পরির্দশন করেন। 
ওই প্রত্যন্ত গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ব্লক প্রশাসন জানিয়েছে, সম্প্রতি শিলান্যাস করা অলচিকি ভাষার হাইস্কুলের জায়গা এবং গ্রামের বেশকিছু রাস্তা এদিন দেখা হয়েছে। গাজোলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বলেন, আচমকা এমন পরিদর্শন হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ