Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সারেঙ্গায় পাইপ পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪ জন

সারেঙ্গায় পাইপ পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪ জন
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পানীয় জলের পাইপ পাচারের অভিযোগে শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে সারেঙ্গা থানার পুলিস। ধৃতদের বাড়ি হাওড়া ও মুর্শিদাবাদ জেলায়। এদিন তাদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মুকুটমণিপুর থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ চুরি করে দু’টি ট্রাকে বোঝাই করা হয়। পাইপ হাওড়ার ধুলাগড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সারেঙ্গার খয়েরপাহাড়ী এলাকায় নাকা চেকিং চলছিল। সেখানে সন্দেহ হওয়ায় পুলিস ট্রাক দু’টিকে দাঁড় করায়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকের চালক ও খালাসিদের প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে পাইপ সহ ট্রাক দু’টিকে বাজেয়াপ্ত করা হয়। বাঁকুড়া জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ট্রাক দু’টিতে সাড়ে ১৮ ফুট লম্বা আট ইঞ্চির ৩২টি লোহার পাইপ ছিল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য মুকুটমণিপুর এলাকায় সেগুলি রাখা ছিল। দুষ্কৃতীরা সেই পাইপ পাচার করছিল। এর পিছনে আন্তঃরাজ্য পাচার চক্র রয়েছে। ওই চক্রের মূল পান্ডাকে ধরতে আমরা ভিন রাজ্যে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ট্রাক চালকদের জেরা করে এক পাচারকারীর নাম জানা গিয়েছে। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ