Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সার্কাস বাঁচাতে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন শিল্পীরা, মুখ্যমন্ত্রীকেও আর্জি

সার্কাস বাঁচাতে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন শিল্পীরা, মুখ্যমন্ত্রীকেও আর্জি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: সার্কাস তার পুরনো গরিমা হারিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে প্রাণীদের নিয়ে খেলা। নেই পাখিও। সম্বল শুধুমাত্র জিমন্যাস্টিক ও জোকারদের মজাদার খেলা। সার্কাস শিল্পকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিচ্ছেন বারুইপুরের রাসমাঠে চলা রোলেক্স সার্কাসের শিল্পীরা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও বিষয়টি দেখার আবেদন করা হবে। একথা জানালেন সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান ও নুর ইসলাম মণ্ডল।
Advertisement
শনিবার ম্যানেজার সাদেক রহমান সার্কাসের শিল্পীদের সঙ্গে নিয়ে বলেন, সার্কাস শিল্প ক্রমাগত বন্ধের দিকে চলে যাচ্ছে। তবু আমাদের সার্কাসের ৬৫ জন শিল্পী লড়াই করে চলেছেন। মণিপুরের ১২ জন শিল্পী তাঁদের রাজ্যে অশান্তির মধ্যেও পেটের টানে এখানে খেলা দেখাচ্ছেন। কারণ, বাংলায় শান্তি আছে। বিভিন্ন রাজ্যের শিল্পীরা খেলা দেখানোর জন্য আসেন সার্কাসে। কিন্তু তাঁরা আসার সময় রেলের তৎকালের টিকিটের পরিষেবাও পান না। বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হয়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হবে এই শিল্প বাঁচানোর জন্য ও শিল্পীদের সুবিধা প্রদানের জন্য। মুখ্যমন্ত্রীদের কাছেও আবেদন করা হবে শিল্পীদের বাঁচানোর জন্য।
সম্পর্কিত সংবাদ