Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি প্রকল্পের টাকা তছরুপে গ্রেপ্তার ব্যবসায়ীর জেল হেফাজত

সরকারি প্রকল্পের টাকা তছরুপে গ্রেপ্তার ব্যবসায়ীর জেল হেফাজত
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক ভুয়ো বিল দিয়ে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। এমন অভিযোগে ধৃত ইমারতি ব্যবসায়ী রিন্টুকুমার সাহার জামিনের আর্জি নাকচ করে দিল আদালত। শনিবার কলকাতা নগর দায়রার বিশেষ আদালত ধৃতকে ২১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। মালদহের গাজল থেকে ধৃত ওই অভিযুক্তকে এদিন রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখা জেলে গিয়ে জেরা করার আর্জি জানায়। বিচারক তা মঞ্জুর করেন। এদিন কলকাতা নগর দায়রার মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ধৃতের জামিনে জোরালো আপত্তি জানান। তাঁর অভিযোগ, জাল রশিদ দিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় ৪০ লক্ষ টাকা নয়ছয় করেছে অভিযুক্ত। আরও একাধিক সরকারি প্রকল্পের টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তাকে জেরা করে আরও বেশ কিছু জাল নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। যদিও ধৃতের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।                                                                                                                        
Advertisement
সম্পর্কিত সংবাদ