Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি কাজে বাধা, আটক কল্যাণীর বিজেপি বিধায়ক

সরকারি কাজে বাধা, আটক কল্যাণীর বিজেপি বিধায়ক
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করল পুলিস। কল্যাণীর কাছারিপাড়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলছি। সেই কাজে বিগত কয়েকদিন ধরেই বাধা দিচ্ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, সেই ব্যক্তিদের না কী মদত দিচ্ছিলেন ওই বিজেপি বিধায়ক। গত, মঙ্গলবার বিকেলে এই বিষয়টিতে সব পক্ষকে নিয়েই মহকুমা শাসকের দপ্তরে বৈঠক হয়। অভিযোগ, তারপরও আজ, বৃহস্পতিবার কাজে বাধা দেয় তারা। পাঁচিল দেওয়ার কাজ শুরু হলে পুলিসকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হন কয়েকজন পুলিস কর্মীও। এরপরই বিধায়ক-সহ কয়েকজনকে আটক করে কল্যাণী থানার পুলিস। তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে এলাকা থমথমে। পুলিসের ব্যারিকেটে ঘিরে ফেলা হয়েছে কল্যাণী থানা চত্বর।
Advertisement
সম্পর্কিত সংবাদ