Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সরকারি বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরদুপুরে কলকাতায় সরকারি বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। সূত্রের খবর, লেক মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি সরকারি বাস তাঁকে ধাক্কা মারে। লেক মার্কেট এলাকার ফুটপাতে ওই বৃদ্ধার ফুলের দোকান রয়েছে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে টালিগঞ্জ থানা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ