Bartaman Logo
২৭ মে, ২০২৬

সার্ধশতবর্ষের অনুষ্ঠানে উপেক্ষা কলকাতাকে

সার্ধশতবর্ষের অনুষ্ঠানে উপেক্ষা কলকাতাকে
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দিল্লির ভারত মণ্ডপমে দেশের আবহাওয়া দপ্তরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠান হল। ১৮৭৫ সালে দেশের প্রথম আবহাওয়া দপ্তরটি স্থাপিত হয় কলকাতায়। ১৫০ বছর  পূর্ণ হল তারই। কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণে কলকাতার কোনও উল্লেখই ছিল না! আলিপুর আবহাওয়া দপ্তরেও এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত মণ্ডপমের কেন্দ্রীয় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। আজ, বুধবার এই উপলক্ষ্যে একটি আলোচনাসভা হবে আলিপুর আবহাওয়া দপ্তরে। কলকাতায় আবহাওয়া দপ্তর স্থাপনের পর আলিপুরে যে লাল ভবনটি নির্মাণ করা হয় অতীতের স্মৃতি সেটি বহন করে চলেছে 
Advertisement
আজও। যদিও আবহাওয়া দপ্তরের কাজকর্ম বেড়ে যাওয়ায় পরবর্তীকালে নির্মিত বহুতল ভবনটি থেকেই এখন যাবতীয় গুরুত্বপূর্ণ কাজকর্ম চলে। 
দিল্লির অনুষ্ঠানের ভাষণে কলকাতার নাম উপেক্ষিত হলেও আবহাওয়া দপ্তরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র অবশ্য সংস্থার অতীত ‌ইতিহাস প্রকাশ করেছেন। এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ১৮৫৭ সালে কলকাতায় আঞ্চলিক স্তরে একটি আবহাওয়া কমিটি গঠিত হয়। অতঃপর ব্রিটিশ গর্ভনর জেনারেলের অনুমতিক্রমে শহরে গড়ে ওঠে দেশের প্রথম আবহাওয়া দপ্তর।
সম্পর্কিত সংবাদ