নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল সার্ভে পার্ক থানার পুলিস। আটক ব্যক্তি ওই নাবালিকার বাড়িতে গত ১০ বছর ধরে পানীয় জল সরবরাহ করে থাকে। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। নাবালিকার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জলের ড্রাম নিয়ে সিঁড়িতে ওঠার সময় অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে ওই নাবালিকাকে নিগ্রহ করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পরই সার্ভে পার্ক থানার পুলিস অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় এনেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।



