Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি! কলকাতা থেকে আপাতত উধাও শীত

সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি! কলকাতা থেকে আপাতত উধাও শীত
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠান্ডার দেখা নেই। শীতপ্রেমী মানুষের হা-হুতাশ এবছর মিটবে কিনা, তার নিশ্চয়তা এখনই দিতে পারছে না আলিপুর আবহওয়া দপ্তর। কারণ, মাঘ মাসের প্রথম সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রির আশেপাশে। ফলে শীতের আমেজ থাকলেও হাড়কাঁপুনি ঠান্ডার দেখা নেই। সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি, সর্বনিম্ন তাপমাত্রাও রয়েছে ১৫ ডিগ্রির কাছাকাছি।
Advertisement
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মোতাবেক, আগামী চার-পাঁচদিনে শহরে শীতের আমেজ বজায় থাকতে পারে। তবে কাঁপুনি ঠান্ডার সম্ভাবনা নেই। এমনকি চার-পাঁচ দিন পরেও শীতের প্রকোপ বাড়তে পারে, এমন কোনও প্রত্যাশা শোনায়নি হাওয়া অফিস। তবে, মাঝেমাঝেই কুয়াশার দাপট চলবে।
আজ শহর কলকাতায় উধাও। সকালের দিকে কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ডিগ্রি ও ১৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।
সম্পর্কিত সংবাদ