Bartaman Logo
২৭ মে, ২০২৬

সর্বোচ্চ সম্মান 

সর্বোচ্চ সম্মান 
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: বিদেশের মাটিতে বড় সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে সর্বোচ্চ জাতীয় সম্মান দিচ্ছে ডমিনিকা রিপাবলিক। কোভিড মহামারীর সময় পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়া হচ্ছে। করোনা মহামারীর সময় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশকে ৭০ হাজার কোভিড ভ্যাকসিন পাঠিয়েছিল ভারত। বৃহস্পতিবার ডমিনিকার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে,  ডমিনিকাকে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিতে সাহায্য করেছে মোদির নেতৃত্বাধীন ভারত। গায়ানার জর্জটাউনে ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মান জানাবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ